অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় প্রাণহানি ও সহিংসতায় ইইউ ও সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ প্রকাশ

ঢাকার কাছে আমিনবাজার প্রবেশ পথে একজন পুলিশ সদস্য।২৭ অক্টোবর, ২০২৩। এএফপি ফাইল ছবি।
ঢাকার কাছে আমিনবাজার প্রবেশ পথে একজন পুলিশ সদস্য।২৭ অক্টোবর, ২০২৩। এএফপি ফাইল ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার সড়কে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলো।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল রবিবার (২৯ অক্টোবর) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেছে, “ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো গভীরভাবে শোকাহত।”

ইইউ প্রতিনিধি দল বলেছে, “অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।”

This item is part of
XS
SM
MD
LG