অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার

হাতকড়া পরা এক ব্যক্তি। প্রতীকী ছবি।
হাতকড়া পরা এক ব্যক্তি। প্রতীকী ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু-কে রবিবার সকাল ১০টার দিকে, নগরের গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত দলের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, “রবিবার সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী, দলের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে, তারা মারমুখী হয়ে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো জানান, শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আরো ১৩ নেতাকর্মী-কে গ্রেপ্তার করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG