অ্যাকসেসিবিলিটি লিংক

কনস্টেবল আমিরুল হত্যা মামলা: ঢাকা ও গাইবান্ধা থেকে ২ জন গ্রেপ্তার

কনস্টেবল আমিরুল নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গাইবান্ধা জেলা এবং ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।
কনস্টেবল আমিরুল নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গাইবান্ধা জেলা এবং ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

কনস্টেবল আমিরুল নিহত হওয়ার ঘটনায়, পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গাইবান্ধা জেলা এবং ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সহিংসতার সময় কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আমিরুল নিহত হন।

কনস্টেবল আমিরুল নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, “শনিবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।”

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন রবিবার জানিয়েছেন, “তথ্যের ভিত্তিতে আজ (২৯ অক্টোবর) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা শাখা যুবদলের আহ্বায়ক শামীম রেজা-কে গাইবান্ধা থেকে এবং মো. সুলতান নামে একজনকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।”

This item is part of
XS
SM
MD
LG