অ্যাকসেসিবিলিটি লিংক

৫৪ বছর বয়সে জনপ্রিয় টিভি সিরিজ 'ফ্রেন্ডস'-এর অভিনেতা ম্যাথিউ পেরি-র মৃত্যু

অভিনেতা ম্যাথিউ পেরি, ক্যালিফোর্নিয়া। ১২ জানুয়ারি, ২০০২।
অভিনেতা ম্যাথিউ পেরি, ক্যালিফোর্নিয়া। ১২ জানুয়ারি, ২০০২।

জনপ্রিয় টিভি সিরিজ 'ফ্রেন্ডস'-এ চ্যান্ডলার চরিত্রে অভিনয়কারী ম্যাথিউ পেরি ৫৪ বছর বয়সে মারা গেছেন।

লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে ঐ অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস এবং টিএমজি।

ফ্রেন্ডস সিরিজে ১০টি মওসুম অভিনয়ের মধ্য দিয়ে পেরি হলিউডের সবচাইতে পরিচিত অভিনেতাদের একজন হয়ে ওঠেন। একই সিরিজে তার সহ অভিনেতাদের মধ্যে ছিলেন জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, ম্যাট লেব্লাংক, লিসা কুড্রো এবং ডেভিড শ্যূমার।

নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টে ছয় বন্ধুর মজার সব ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল 'ফ্রেন্ডস' টিভি সিরিজ।

চ্যান্ডলার চরিত্রে তিনি বুদ্ধিদীপ্ত কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগা এক তরুণের ভূমিকায় অভিনয় করেন।

১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চলা এটি ছিল টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এক সিরিজ।

সেই সময় থেকেই পেরি মাদকাসক্ত হয়ে পড়েন। কিন্তু সে সময় সেটি গোপন ছিল।

পেরি 'ফ্রেন্ডস' সিরিজে অভিনয়ের জন্য এমি পুরষ্কারের মনোনয়ন পেয়েছিলেন।

'ফুলস রাশ ইন' এবং 'দ্য হোল নাইন ইয়ার্ড' চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল।

This item is part of
XS
SM
MD
LG