অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি ও সমমনা দলগুলোর ৩ দিনের অবরোধ কর্মসূচি শুরু মঙ্গলবার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে, তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। সারাদেশে এই কর্মসূচি পালনের আহবান জানিয়েছে তারা।

বিরোধী দলীয় নেতা-কর্মী হত্যা, নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলা এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে, এই অবরোধ কর্মসূচি আহবান করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি সফল করতে, দেশবাসী ও কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সড়ক, রেল ও নৌপথে তিন দিন আমাদের সর্বাত্মক অবরোধ পালন করা হবে।”

অবরোধের প্রকৃতি ব্যাখ্যা করে রুহুল কবির রিজভী বলেন, “জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ, উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ এবং ইউনিয়নের সঙ্গে উপজেলার যোগাযোগ বন্ধ করতে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দেয়া হয়েছে।” তিনি বলেন, “তবে, সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে।”

সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমন্বয় জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে প্রায় অভিন্ন কর্মসূচি পালন করবে।

This item is part of
XS
SM
MD
LG