অ্যাকসেসিবিলিটি লিংক

কালাজ্বর মুক্ত দেশ হিসেবে ডব্লিউএইচও’র স্বীকৃতি পেলো বাংলাদেশ

কালাজ্বর মুক্ত দেশ হিসেবে ডব্লিউএইচও’র স্বীকৃতি পেলো বাংলাদেশ
কালাজ্বর মুক্ত দেশ হিসেবে ডব্লিউএইচও’র স্বীকৃতি পেলো বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে কালাজ্বর নির্মূলে বিশ্বে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে, ভারতের দিল্লিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনে এ স্বীকৃতির সনদপত্র দেয়া হয়।

সনদপত্র তুলে দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল এবং এটি গ্রহণ করেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

জাহিদ মালেক বলেন, “এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিলো। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম হওয়ায়, এটি জাতির জন্য প্রশংসিত অর্জন হয়েছে। এ অর্জনে দেশের স্বাস্থ্যখাত এবং আমরা সকলেই গর্বিত।”

স্বীকৃতির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

This item is part of
XS
SM
MD
LG