অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান

ঢাকায় বিজয় দিবসের আগে একজন বিক্রেতা বাংলাদেশের পতাকা নিয়ে। ১৪ ডিসেম্বর, ২০১৫। এপি ফাইল ছবি।
ঢাকায় বিজয় দিবসের আগে একজন বিক্রেতা বাংলাদেশের পতাকা নিয়ে। ১৪ ডিসেম্বর, ২০১৫। এপি ফাইল ছবি।

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশের এক ঘোষণায় জানানো হয়, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সকল দেশের নাগরিকদের জন্য সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

This item is part of
XS
SM
MD
LG