অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুনানির সময় যুদ্ধ বিরোধী বিক্ষোভ

ক্যাপিটল হিলে সেনেট অ্যাপ্রোপ্রিয়াশন কমিটির শুনানির সময় পুলিশ একজন যুদ্ধ বিরোধী বিক্ষোভকারিকে ধরে নিয়ে যাচ্ছে। ওয়াশিংটন, অক্টোবর ৩১,২০২৩
ক্যাপিটল হিলে সেনেট অ্যাপ্রোপ্রিয়াশন কমিটির শুনানির সময় পুলিশ একজন যুদ্ধ বিরোধী বিক্ষোভকারিকে ধরে নিয়ে যাচ্ছে। ওয়াশিংটন, অক্টোবর ৩১,২০২৩

প্রেসিডেন্ট জো বাইডেনের দু’জন শীর্ষ উপদেষ্টা কংগ্রেসে শুনানির সময় যখন ইসরাইলের জন্য কোটি কোটি ডলার বরাদ্দ করতে বলছিলেন, তখন বিক্ষোভকারীরা বার বার এই শুনানিতে হস্তক্ষেপ করেন। তারা আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে “গণহত্যাকে” সমর্থন দানের অভিযোগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সেনেট অ্যাপ্রোপ্রিয়াশন কমিটিতে সাক্ষ্য দেন। ইউক্রেন, ইসরাইল ও সীমান্ত সুরক্ষার উচ্চাকাঙ্খী পরিকল্পনার জন্য বাইডেন ১০,৬০০ কোটি ডলার অর্থায়নের অনুরোধ করেছেন।

যুক্তরাষ্ট্রের অংশীদারদের সমর্থন দেয়া জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই যুক্তিতে বাইডেন ইউক্রেনের জন্য ৬,১৪০ কোটি ডলার বরাদ্দ চাইছেন যার অর্ধেকই ব্যয় করা হবে , কিয়েভকে সমর্থন দেয়ার সময় যে সব অস্ত্রশস্ত্র দেয়া হয়েছিল তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের স্টক পূরণের জন্য।

বাইডেন ইসরাইলের জন্যও ১,৪৩০ কোটি ডলার চেয়েছেন, ইসরাইল ও গাজাসহ মানবিক ত্রাণের জন্য ৯০০ কোটি ডলার, ১,৩৬০ কোটি ডলার সীমান্ত সুরক্ষার জন্য এবং ৪০০ কোটি ডলার সামরিক সহযোগিতা ও এশিয়ায় চীনের আঞ্চলিক প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য।

ক্যাপিটল হিলে সেনেট অ্যাপ্রোপ্রিয়াশন কমিটির শুনানির সময়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পেছনে যুদ্ধ বিরোধী বিক্ষোভকারীরা তাদের “রক্তমাখা” হাত উত্তোলন করছে। ওয়াশিংটন, অক্টোবর ৩১,২০২৩
ক্যাপিটল হিলে সেনেট অ্যাপ্রোপ্রিয়াশন কমিটির শুনানির সময়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পেছনে যুদ্ধ বিরোধী বিক্ষোভকারীরা তাদের “রক্তমাখা” হাত উত্তোলন করছে। ওয়াশিংটন, অক্টোবর ৩১,২০২৩

শুনানি শুরু হবার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে একদল বিক্ষোভকারী রক্ত মাখা হাতের প্রতীক হিসেবে লাল রং’এ আঁকা হাত তোলেন। তারা যখন চিৎকার করছিলেন, “এখনই অস্ত্রবিরতি” ও “গাজার শিশুদের রক্ষা করুন” তার পর ক্যাপিটল পুলিশ তাদেরকে শুনানি কক্ষ থেকে সরিয়ে দেয়।

বাইডেনের এই সর্বসাম্প্রতিক অর্থায়নের পরিকল্পনা অনিশ্চিত বলে মনে হচ্ছে ।ডেমক্র্যাটরা ইসরাইলৈর প্রতি সহায়তা প্রদানের সঙ্গে ইউক্রেনকে সাহায্য দেয়ার বাইডেনের এই কৌশলকে সমর্থন করেন এবং সেনেট ও প্রতিনিধ পরিষদে অনেক রিপাবলিকানও এটিকে সমর্থন করেন।

This item is part of
XS
SM
MD
LG