অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ মিশন থেকে ২৩ বছরে সশস্ত্র বাহিনীর আয় ২৭ হাজার ৯৪১ কোটি টাকা—সংসদে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে মোট ২৭ হাজার ৯৪১ কোটি টাকা আয় করেছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে মোট ২৭ হাজার ৯৪১ কোটি টাকা আয় করেছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ২০০০-২০০১ অর্থবছর থেকে ২০২২–২০২৩ অর্থবছরে বিদেশে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে মোট ২৭ হাজার ৯৪১ কোটি টাকা আয় করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আইনমন্ত্রী আনিসুল হক।

শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ পর্যন্ত কী পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং সরকার কতটা রেমিট্যান্স পেয়েছে সে সম্পর্কে জানতে চান হাবিবুর রহমান।

লিপিবদ্ধ উত্তরে আনিসুল হক জানান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর গড় আয় হয়েছে এক হাজার ২১৪ কোটি টাকা।

This item is part of
XS
SM
MD
LG