অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এলপিজির দাম আবারও বাড়ল, চাপে গ্রাহকেরা

বাংলাদেশে এলপিজির দাম আবারও বাড়ল, চাপে গ্রাহকেরা
বাংলাদেশে এলপিজির দাম আবারও বাড়ল, চাপে গ্রাহকেরা

বাংলাদেশে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করা গ্রাহকদের বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনতে প্রতি কেজিতে অতিরিক্ত ১ টাকা ৪৮ পয়সা গুনতে হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে জানিয়েছে, খুচরা ভোক্তারা এখন থেকে ভ্যাটসহ ১ হাজার ৩৮১ টাকায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার পাবেন। আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা।

বিইআরসি আরও জানায়, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অক্টোবরে প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা থেকে বেড়ে নভেম্বর মাসে হয়েছে ১১৫ টাকা ৯ পয়সা।

অর্থাৎ ১২ কেজি এলপিজির গ্রাহকদের রান্নার কাজে অতিরিক্ত ১৮ টাকা খরচ করতে হবে।

বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, অন্য সাইজের এলপিজি সিলিন্ডারের দাম সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত একই হারে বাড়ানো হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, অটো গ্যাসের (মোটরযানের জন্য ব্যবহৃত এলপিজি) দামও লিটার প্রতি ৬২ টাকা ৫৪ পয়সা থেকে বাড়িয়ে ৬৩ টাকা ৩৬ পয়সা (ভ্যাট সহ) করা হয়েছে। লিটার প্রতি দাম বেড়েছে ৮২ পয়সা।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত করা এলপিজির দাম একই থাকবে কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদিত হয়।

বিইআরসির কর্মকর্তারা বলছেন, সৌদি সিপির (চুক্তিমূল্য) দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়বে।

বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে থাকেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।

This item is part of
XS
SM
MD
LG