অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধ ‘স্থগিত’ রাখার কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত, ইসরাইলি সৈন্যরা গাজা সিটির দিকে এগোচ্ছে

গাজা সিটিতে ইসরাইলের বিমান আক্রমণের পর ধোঁয়ার কুন্ডলি, নভেম্বর ২,২০২৩।
গাজা সিটিতে ইসরাইলের বিমান আক্রমণের পর ধোঁয়ার কুন্ডলি, নভেম্বর ২,২০২৩।

একদিকে যখন সাময়িক ভাবে লড়াই স্থগিত রাখার জন্য কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনি এলাকায় মানবিক সংকটের আও অবনতি ঘটছে অন্যদিকে আবার ইসরাইলের স্থলবাহিনী বৃহস্পতিবার গাজা সিটির দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাস জঙ্গিদের মধ্যকার লড়াই, “মানবিকতার কারণে স্থগিত” রাখার আহ্বান জানিয়েছেন।

৭ অক্টোবর হামলা চালিয়ে হামাস উগ্রবাদিরা ২৪০ জনেরো বেশি লোককে জিম্মি করে এবং ১,৪০০ জনকে হত্যা করে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল,মিশর,ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই আক্রমণের পর ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং গাজার উপর বিরতিহীন বোমা বর্ষণ করে যাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারায়।হামাস পরিচালিত ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রক বলছে সেখানে মোট মৃতের সংখ্যা হচ্ছে ৯,০০০ জন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন,গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

যুদ্ধ শুরু হবার পর থেকে গাজা ভূখন্ডে আটকে পড়া বিদেশি নাগরিকদের প্রথম দলটি বুধবার থেকে মিশরে প্রবেশ শুকু করেছে। বৃহস্পতিবার আরও লোক বেরিয়ে আসবে।

ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে এক বৈঠকে বাইডেন বলেন যে দ্বৈত নাগরিকত্বধারী ৭৪ জন আমেরিকানকে বৃহস্পতিবার গাজা থেকে সরিয়ে আনা হয়েছে।

তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সংবাদদাতাদের বলেন যে আরো ৫ জন আমেরিকান বুধবার রাফাহ সীমান্ত অতিক্রম করেছেন। তিনি বলেন তিনি আশা করছেন আরও লোক মিশরে বৃহস্পতিবার প্রবেশ করবেন যদিও পরিস্থিতি অনিশ্চিত ।

তিনি অনুমান করেন যে গাজায় ১,০০০ থেকে ১২০০ যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং বৈধ স্থায়ী বাশিন্দা ও তাদের পরিবার রয়েছেন।

ইসরাইল, মিশর ও হামাসের মধ্যে কাতারের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তির ফলে রাফাহ সীমান্ত বিদেশী পাসপোর্টধারীদের জন্য খুলে দেয়া হয়।

এই চুক্তির আওতায় কমপক্ষে ৮১ জন আহত ফিলিস্তিনিকে অ্যাম্বুলেন্সে করে গাজা থেকে মিশেরর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল ও জর্দানের পথে বৃহস্পতিবার রওয়ানা হয়েছেন। তিনি সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন যাতে করে ঐ অঞ্চলে বৈরিতা বৃদ্ধি না পায়। তবে গাজা সিটির প্রান্তে ইসরাইলি সৈন্যরা হামাস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG