অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ

রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ
রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ

বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা, ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে রবিবার (৫ নভেম্বর) থেকে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ পালন করবে বিরোধী দলগুলো। বর্তমান সরকারের পদত্যাগ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধানের জন্য নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি, বাংলাদেশ জামায়াতে ইসলামীও অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি সফল করতে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার দলের নেতা-কর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন ঘোষিত অবরোধের আওতার বাইরে থাকবে।

বিএনপি-জামায়াত ছাড়া, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করবে।

This item is part of
XS
SM
MD
LG