অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা মহানগর এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা মহানগর এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন।
ঢাকা মহানগর এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের কয়েক ঘণ্টা আগে, তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদ এলাকায় বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের ৪ নম্বর গেটের বিপরীতে একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলতে দেখা যায়। ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের কাছে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। সেখানেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান রোজিনা ইসলাম। তিনি বলেন, “দুটি ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এছাড়া, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে, সায়েদাবাদ এলাকার জনপদ রোডে হানিফ ফ্লাইওভারের নিচে, আরেকটি বাসে আগুন দেয়া হয়। ডিউটি অফিসার রোজিনা আরো জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ। রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

This item is part of
XS
SM
MD
LG