অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নেপালে শুক্রবার (৩ নভেম্বর) ভূমিকম্পে দেড় শতাধিক মানুষের মৃত্যুতে, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বলা হয়, নেপালে সাম্প্রতিক ভূমিকম্পে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডকে একটি শোকপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “নেপালে বহু মূল্যবান জীবন কেড়ে নেয়া এবং বহু মানুষ আহত হওয়া একটি বিধ্বংসী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।” চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, “বাংলাদেশের জনগণও গভীর শোক প্রকাশে তার সঙ্গে যোগ দিয়েছে।”

শেখ হাসিনা বলেন, “আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি; যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং তাদের বন্ধুদের হারিয়েছেন। আমরা আন্তরিকভাবে ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্বের চেতনায় নেপালের জনগণের পাশে রয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG