অ্যাকসেসিবিলিটি লিংক

১২ ঘণ্টায় ১২ টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

১২ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশে।
১২ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশে।

বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের তথ্য মতে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত, প্রায় ১২ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এসব ঘটনার মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, ঢাকা বিভাগে ৯টি, রাজশাহীর সিরাজগঞ্জে একটি, রংপুরের পীরগঞ্জে একটি এবং বরিশালের চরফ্যাশন উপজেলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় মোট ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

This item is part of
XS
SM
MD
LG