অ্যাকসেসিবিলিটি লিংক

সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ, ২০ জন আহত

বাংলাদেশে বিরোধী দলগুলোর অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর। ফাইল ছবি।
বাংলাদেশে বিরোধী দলগুলোর অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর। ফাইল ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন । রবিবার (৫ নভেম্বর) এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুদিন আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হাসিবুল হাসান অন্তরকে কুপিয়ে হত্যা করে আরেক ছাত্র রাহাত ও তার সঙ্গীরা। তবে, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৩ নভেম্বর) রাতে সাভারের বিরুলিয়া উপজেলার আকরাম বাজার এলাকায় দেড় শতাধিক দোকানে ভাঙচুর করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা।

পরে, রবিবার বিকালে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার লোকজন জানমালের নিরাপত্তার দাবিতে আলোচনা সভা করেন। রাতে সমাবেশের খবর শুনে শিক্ষার্থীরা চাঁনগাও এলাকায় দুই শতাধিক দোকান ও বাড়িঘর ভাঙচুর করে, এতে অন্তত ২০ জন আহত হয়।

অপরদিকে, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রবিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় মানববন্ধন করতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ওপর হামলা করে এলাকাবাসী। তারা মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে ডেকে এনে এই হামলা চলায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG