অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে বাংলাদেশে। ৫ নভেম্বর, ২০২৩। ফাইল ছবি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে বাংলাদেশে। ৫ নভেম্বর, ২০২৩। ফাইল ছবি।

ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আশুলিয়া, সাভার, মিরপুর ও গাজীপুরসহ দেশের কিছু স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দেওয়ার পর শ্রমিক নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন। এরপরই ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিজিবি আধা সামরিক বাহিনী।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। সম্প্রতি এ নিয়ে গাজীপুরে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

এদিকে বুধবারও (৮ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক নারী শ্রমিক গুরুতর আহত হন। আহত নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

This item is part of
XS
SM
MD
LG