অ্যাকসেসিবিলিটি লিংক

সড়কে যান চলাচলের মধ্য দিয়ে চলছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় রিকশা এবং কিছু গাড়িও চলাচল করতে দেখা গেছে। ৯ নভেম্বর, ২০২৩।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় রিকশা এবং কিছু গাড়িও চলাচল করতে দেখা গেছে। ৯ নভেম্বর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে বৃহস্পতিবার (৯ নভেম্বর)। চলমান অবরোধ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহনের উপস্থিতি প্রথম দিনের তুলনায় বেশি ছিল। রাস্তায় রিকশার আধিক্য এবং কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকদের তাদের সন্তানদের নিরাপদে নিজ নিজ স্কুলে নিয়ে যেতে দেখা গেছে।

চুয়াডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন। তারা ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।

সোমবার (৬ নভেম্বর) বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে সারা দেশে সর্বশেষ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

This item is part of
XS
SM
MD
LG