অ্যাকসেসিবিলিটি লিংক

অবরোধ-অগ্নিসংযোগের ভুক্তভোগী সাধারণ মানুষ: শেখ হাসিনা

গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে অনুদান গ্রহণ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন।
গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে অনুদান গ্রহণ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “অবরোধ ও অগ্নিসংযোগের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।” শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে অনুদান গ্রহণ কালে একথা বলেন তিনি। আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য এ অনুদান গ্রহণ করা হয়।

শেখ হাসিনা বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি অগ্নিসংযোগ ও অবরোধের নামে বাবার আন্দোলন শুরু হয়েছে। আমি জানি না এতে কে কতটা লাভবান হয়। কিন্তু কিছু মানুষ; বিশেষ করে সাধারণ মানুষ এর ভুক্তভোগী হচ্ছে।” তিনি বলেন, “ঘুমন্ত কর্মীদের গাড়ির ভেতরে রেখেও বাসে আগুন দেয়া হয়। আমি জানি না কেন এমন ঘটনা ঘটানো হচ্ছে।”

শেখ হাসিনা বলেন, “আজকের বাংলাদেশ ১৫ বছর আগে যা ছিলো তার থেকে বদলে গেছে। এখন সবাই একে সম্মান করে।” দেশের অগ্রগতির ধারা বজায় রাখার লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি একজন নারী হয়েও টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছি… আমি সফলতার সঙ্গে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি দেশকে বদলে দিয়েছি। সবাই এটিকে (এই সাফল্য) ভালোভাবে নেবে না।”

অতীতের মতো, আসন্ন শীত মৌসুমের আগে তার ত্রাণ তহবিলে অনুদান দেয়ার উদ্যোগের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস-কে (বিএবি) আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের মজুদ ধরে রাখতে, উচ্চ মূল্যস্ফীতি রোধ করতে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতির মধ্যে অর্থনীতিকে সঠিকভাবে পরিচালনা করতে বিএবির সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

This item is part of
XS
SM
MD
LG