অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৪৮ ঘন্টার অবরোধ শুরু রবিবার

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৪৮ ঘন্টার অবরোধ শুরু রবিবার
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৪৮ ঘন্টার অবরোধ শুরু রবিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর ঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রবিবার (১২ নভেম্বর) থেকে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১১ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি সফল করতে দেশবাসী ও বিএনপি কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানয়েছেন। ৪৮ ঘন্টার এই কর্মসূচি চলাকালে দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। রুহুল কবির রিজভী জানান, সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীও অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে, গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দফা দেশব্যাপী অবরোধ, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ এবং পরের কয়েক ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি ও তার মিত্র দলগুলো। এসব কর্মসূচিতে সংঘর্ষ, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

This item is part of
XS
SM
MD
LG