অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে কাঁটাতারের ব্যারিকেড অপসারণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে কাঁটাতারের ব্যারিকেড অপসারণ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে কাঁটাতারের ব্যারিকেড অপসারণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সড়কের দু'পাশে দেয়া কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ।এর অর্থ হলো, পুলিশের পক্ষ থেকে দলটির কার্যালয় আবার খোলার অনুমতি দেয়া হয়েছে।

গত ২৯ অক্টোবরের পর থেকে আগের দিনগুলোর মতো, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে, বিএনপি কার্যালয়ের কাছে অবস্থিত হোটেল ভিক্টরির সামনে এখনো কিছু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১৪ নভেম্বর) ভোরে কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে মতিঝিল মডেল থানার কাছে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নিজেরাই তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, অগ্নিসংযোগের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন “বিএনপি নেতারা চাইলে অফিসে বসে তাদের কার্যক্রম চালাতে পারেন এবং আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।”

নিরাপত্তাজনিত কারণে সারা বছরই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন থাকে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, “নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। গত ২৮ অক্টোবর দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিএনপি। তারা চাইলে অফিসে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষের পর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে গত ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনের এলাকাগুলো ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখে। পরে, সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠায়। দুই দিন পর, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ক্রাইম সিন লেখা হলুদ টেপ অপসারণ করা হলেও, কার্যালয়ের দুই পাশের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।

This item is part of
XS
SM
MD
LG