অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নেবে—দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনগত রাত ১২টা দিকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

এটি দেশের ১১টি জেলার ১১টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম ‘মিধিলি’।

This item is part of
XS
SM
MD
LG