অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, গুজরাটের আমেদাবাদে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী রবিবার ১৯ নভেম্বর ভারতের গুজরাটের আমদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে মাঠে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দলের খেলার সাক্ষী থাকতে চান। সারা দেশের সঙ্গে রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালে ভারতের বিশ্বজয়ের আশা রাখছেন তিনিও। তার ফাইনালের দিন মাঠে থাকার খবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দফতর মারফৎ নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বুধবার সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে ওঠার পর নিজের এক বার্তায় ভারতীয় দলকে ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। তিনি বিশেষভাবে বলেছিলেন মহম্মদ শামির কথা। শামির দুরন্ত স্পেল ও সাত উইকেট অর্জনে প্রধানমন্ত্রী খুবই খুশি।

এদিকে, ভারতের জনপ্রিয়তম অভিনেতা অমিতাভ বচ্চনও আমদাবাদে হাজির থাকতে পারেন বলে শোনা গিয়েছে। তিনি সেমিফাইনালেও মাঠে থাকতে চেয়েছিলেন মুম্বইয়ে নিজের শহরে। কিন্তু শরীর ভাল নয়, এই কারণ জানিয়ে শেষ পর্যন্ত যাননি।

পরে তিনি ভারতীয় দলের নবম জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "আমি খেলা না দেখলেই ভারত জেতে।" আর তার পর থেকেই ভারতীয় সমর্থকদের একটা অংশ বলতে শুরু করেছেন, "স্যার, আপনি রবিবার ফাইনালে দয়া করে মাঠে থাকবেন না, এটা আমাদের অনুরোধ।" শাহেনশা অবশ্য সেই কথার কোনও জবাব দেননি। তবে বচ্চনকে সেদিন চোখ বন্ধ রাখারও অনুরোধ করা হয়েছে। তিনি যেন টিভিতেও চোখ না রাখেন সেদিন।

প্রসঙ্গত, ভারতীয় দল ১২ বছর বাদে ফের বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত শেষ বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে।

This item is part of
XS
SM
MD
LG