অ্যাকসেসিবিলিটি লিংক

৪৮ ঘণ্টার হরতাল চলাকালে ১৬ টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। ২০ নভেম্বর, ২০২৩।
সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। ২০ নভেম্বর, ২০২৩।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৬ টা থেকে। এই হরতাল চলাকালে, সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, “এই সময়ের মধ্যে সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে, ঢাকা মহানগরী ও ঢাকা বিভাগে চারটি, রাজশাহী বিভাগে সাতটি, চট্টগ্রাম বিভাগে চারটি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায়, ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।”

তিনি জানান, উল্লিখিত সময়ের মধ্যে সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের ১৪৪ জন সদস্য কাজ করেছেন।

This item is part of
XS
SM
MD
LG