অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালালো জার্মান কর্তৃপক্ষ

বার্লিনের ফ্রিডরিখশাইনে এক বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। ২৩ নভেম্বর, ২০২৩।
বার্লিনের ফ্রিডরিখশাইনে এক বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। ২৩ নভেম্বর, ২০২৩।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনিপন্থী গোষ্ঠী সামিদুনের নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত ঘটনায় বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, চারটি অঙ্গরাজ্যে ১৫টি জায়গায় এই তল্লাশি চালানো হয়েছে।

অভ্যন্তরীণ মন্ত্রী ন্যান্সি ফেজার এক বিবৃতিতে বলেন, “জার্মানিতে হামাস ও সামিদুন নিষিদ্ধ হওয়ায় আমরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছি যে, ইসরাইলের বিরুদ্ধে হামাসের বর্বরোচিত সন্ত্রাসের সমর্থন বা মহিমান্বিত করাকে আমরা সহ্য করব না।”

এই মন্ত্রক আরও বলেছে, জার্মানিতে প্রায় ৪৫০ জন হামাস সদস্য রয়েছে এবং অপপ্রচার ও তহবিল সংগ্রহের কাজে তারা যুক্ত।

এই রিপোর্টের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG