অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবির জীবনাবসান

ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি ৯৬ বছর বয়েসে প্রয়াত হলেন।
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি ৯৬ বছর বয়েসে প্রয়াত হলেন।

প্রয়াত হলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। জীবনাবসানকালে তার বয়স হয়েছিল ৯৬।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর ভারতীয় সময় সকালে কেরলের কোল্লামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। দেশের শীর্ষ আদালতের প্রথম মহিলা বিচারপতি হিসাবে তার নিয়োগের পর ভারতের বহু মহিলা আইনকে নিজেদের পেশা হিসাবে বেছে নেন। যতদিন সুস্থ ছিলেন মহিলাদের ক্ষমতায়নে নানাভাবে উৎসাহিত করেছেন। একাধিক নাগরিক সংগঠনের সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৯৩ সালে বিচার বিভাগ থেকে অবসরের পর তাকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য করা হয়। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন কেরলের রাজ্যপাল। রাজীব গান্ধীর হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদের আর্জি খারিজ করে ফাইলে সই করার দিনেই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে কেরলে ফিরে যান ফতিমা। মনে করা হয়, মৃত্যদণ্ড রদের পক্ষে ছিলেন তিনি। কিন্তু রাজ্যপালের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। রাজ্য সরকারের সিদ্ধান্তেই সায় দিতে হয়।

ফতিমা বিবির জন্ম ১৯২৭ সালে কেরলের পাথানামতিত্থায়। তিরুবনন্তপুরের উইমেন্স কলেজ থেকে কেমিস্ট্রি অনার্সে প্রথম বিভাগে প্রথম হওয়ার পর সরকারি ল’ কলেজে ভর্তি হন তিনি। ল’-এ গোল্ড মেডেলিস্ট ফতিমা বিবি ১৯৫০ সালে কোল্লামে আইনি পেশা শুরু করেন। ১৯৮৩-তে কেরল হাইকোর্ট এবং ১৯৮৯-এ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি।

This item is part of
XS
SM
MD
LG