অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লি ভিত্তিক কূটনীতিকদের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি অবহিত করেছে বাংলাদেশ

দিল্লি ভিত্তিক কূটনীতিকদের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি অবহিত করেছে বাংলাদেশ।
দিল্লি ভিত্তিক কূটনীতিকদের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি অবহিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায়, নয়া দিল্লি ভিত্তিক মিশন প্রধানদের (প্রায় ৯০ জন) অবহিত করেছে দেশটির পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন বলেন, “নির্বাচন একটি উৎসবের উপলক্ষ, যেমন আমরা অনেক গণতান্ত্রিক দেশে দেখি।” তিনি মিশন প্রধানদের বলেন, “বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট দিতে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

পররাষ্ট্র সচিব কূটনীতিকদের আরো জানান যে উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে, নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন। এই অনুষ্ঠানে যোগ দিতে নয়া দিল্লি সফর করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিভিন্ন ভূ-রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন। ব্রিফিংয়ে তিনি গত ১৫ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া, এ অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য শরণার্থীদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূতদের কাছে, ২০২৪-২০২৫ মেয়াদের জন্য 'সি' ক্যাটাগরির আওতায়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের সদস্যপদের জন্য সংশ্লিষ্ট সরকারগুলোর সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। চলতি বছরের ১ ডিসেম্বর লন্ডনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার জন্য নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। এবিষয়ে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি রাষ্ট্রদূতদের উত্থাপিত প্রশ্নের জবাব দেন।

This item is part of
XS
SM
MD
LG