অ্যাকসেসিবিলিটি লিংক

কুমিল্লায় ২৬ বছর পর হত্যা মামলার রায়; ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

১৯৯৮ সালে কুমিল্লা জেলার ফার্নিচার ব্যবসায়ী শহিদুল্লাহ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৯৯৮ সালে কুমিল্লা জেলার ফার্নিচার ব্যবসায়ী শহিদুল্লাহ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাংলাদেশের কুমিল্লায় ২৬ বছর পর একটি হত্যা মামলার রায় হয়েছে। ১৯৯৮ সালে, কুমিল্লা জেলার বরুড়ার ফার্নিচার ব্যবসায়ী শহিদুল্লাহ খুন হন। এই ঘটনায় দায়ের করা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে মো. শহিদুল্লাহ ছিলেন একজন ফার্নিচার ব্যবসায়ী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালে ২৫ মে দুপুরে,শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করতে যান। তখন শহিদুল্লাহর সঙ্গে দণ্ডিত ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। পরে রাতে, শহিদুল্লাহকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান শহিদুল্লাহ।

ঘটনার পর, নিহত ব্যক্তির ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করেন। এই মামলায়, পুলিশ ১৫ জনের নামে অভিযোগ পত্র দেয়। ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে, ২৬ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত।

This item is part of
XS
SM
MD
LG