অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করায় দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

মনোনয়নপত্র সংগ্রহ করায় দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মনোনয়নপত্র সংগ্রহ করায় দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে প্রাথমিক সদস্য পদসহ, দলের সকল পর্যায়ের, সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাই, মনোনয়নপত্র সংগ্রহ করাকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে বিএনপি।

একরামুজ্জামান ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তবে তিনি নির্বাচিত হননি। আর, আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ২১ নভেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু জাফর নতুন নিবন্ধিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম এ যোগ দেন।

This item is part of
XS
SM
MD
LG