অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় কাতার এয়ারওয়েজের স্টাফ বাসে আগুন

খুলনায় কাতার এয়ারওয়েজের স্টাফ বাসে আগুন।
খুলনায় কাতার এয়ারওয়েজের স্টাফ বাসে আগুন।

বাংলাদেশের খুলনা নগরীতে কাতার এয়ারওয়েজের একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায়, নগরীর সোনাডাঙ্গা এলাকার এম এ বারী সড়কে এই ঘটনা ঘটে।খুলনা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাতার এয়ারওয়েজ নাম লেখা বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। বাসটি কাতার এয়ারওয়েজের কর্মীদের পরিহণ করতো বলে জানায় এলাকাবাসী।

খুলনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।” এদিকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

This item is part of
XS
SM
MD
LG