অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমও’র সহযোগিতায় লিবিয়া থেকে স্বদেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি

আইএমও’র সহযোগিতায় লিবিয়া থেকে স্বদেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি।
আইএমও’র সহযোগিতায় লিবিয়া থেকে স্বদেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এর সহযোগিতায়, লিবিয়া থেকে স্বদেশে ফিরেছেন ১৪৩ জন বাংলাদেশি নাগরিক। তারা সবাই ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়; মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় বুরাক এয়ার (ইউজেড ০২২২) এর চাটার্ড ফ্লাইটে দেশে ফেরেন এই ১৪৩ বাংলাদেশিরা।

তাদের বহনকার বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এসময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাবার দেয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির দূতাবাসের প্রচেষ্টায় এবং আইওএমের আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো একটি চলমান প্রক্রিয়া। এই উদ্যোগের আওতায়, ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরো ৩৭৩ জন বাংলাদেশি লিবিয়া থেকে বাংলাদেশে ফিরে আসবেন।

This item is part of
XS
SM
MD
LG