অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ২৪ ঘণ্টার অবরোধ চলছে

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে।

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে। অবরোধ সত্ত্বেও বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকায় স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে।

সরকারি ও বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। সড়কে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে এবং অভিভাবকসহ অনেক শিক্ষার্থীদের তাদের চূড়ান্ত পরীক্ষার জন্য নিজ নিজ বিদ্যালয়ে যেতে দেখা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বুধবার দিনব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা বিরোধী দল।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই মূলত এই কর্মসূচি।

This item is part of
XS
SM
MD
LG