অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: বিএনপিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার অব্যাহত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলটির কেন্দ্রীয় কমিটির সহ-তাঁতীবিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজকে বহিষ্কার করেছে।

এ ছাড়া, বিএনপির জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. মাহবুবুল হাসানকেও বহিষ্কার করেছে দলটি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতীবিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

রাবেয়া সিরাজ বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজের স্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে তাঁর মেয়ে শুল্কা সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, মেয়ের পক্ষে রাবেয়া সিরাজ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশ্যে কাজ করছেন।

তবে দলীয় কর্মী মো. মাহবুবুল হাসানকে বহিষ্কারের কারণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করে দলটি।

This item is part of
XS
SM
MD
LG