অ্যাকসেসিবিলিটি লিংক

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় পুলিশের করা মামলায় বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহজাহান ওমরের আইনজীবী মোহাম্মদ রমজান খান বলেন, নিউমার্কেট থানার মামলায় শাহজাহান ওমর জামিন পেয়েছেন। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে বুধবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন।

This item is part of
XS
SM
MD
LG