অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ

আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ক্রিকেটার সাকিব আল হাসান গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। ২৯ নভেম্বর, ২০২৩।
আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ক্রিকেটার সাকিব আল হাসান গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। ২৯ নভেম্বর, ২০২৩।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সাকিবকে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলের মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটি–১–এর সামনে হাজির হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।

এতে আরও বলা হয়, আপনি নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

নোটিশে বলা হয়, “এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।”

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG