অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ফাইল ছবি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ফাইল ছবি।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহাজাহান ওমর। সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন।

৪ নভেম্বর ঢাকার নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

This item is part of
XS
SM
MD
LG