অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মতো নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন করে না: স্টিফেন দুজারিক

জাতিসংঘ
জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছে যে বাংলাদেশের মতো নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন করে না এবং সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তারা খুব কমই তা করে।
মুখপাত্র স্টিফেন দুজারিক বুধবার (২৯ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। আমরা করি না... আমরা খুব কমই, খুব কমই...একটি নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তা করি।”

স্টিফেন দুজারিক জানান যে তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছেন। তিনি বলেন, “জনগণ যাতে অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং তারা যাতে সম্ভাব্য সব ধরনের হয়রানি মুক্ত হতে পারে; তা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট সকল দলের প্রতি আবার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

This item is part of
XS
SM
MD
LG