অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান।

বাংলাদেশের মাগুরার নির্বাচন অনুসন্ধান কমিটির দেয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিতে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়েছেন, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে, কমিটিন প্রধান মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হয়ে লিখিত জবাব দেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।

পরে, সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, “আমরা নোটিশের জবাবে বলেছি, ২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় জমা হয় তার ভক্ত ও উৎসুক জনতা। সেখানে ভক্ত ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিলো না; কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি।”

আইনজীবী সাজেদুর রহমান আরো বলেন, “নোটিশের জবাবে উল্লেখ করেছি; ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকবো। আইন মেনে চলবো।”

বৃহস্পতিবার সাকিবকে দেয়া নোটিশে বলা হয়েছিলো; “আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ঘোষণার পর, ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময়, পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।”

নোটিশে আরো বলা হয়, “তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে। এটির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় অত্র কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেয়ার জন্য আপনাকে বলা হলো।”

This item is part of
XS
SM
MD
LG