অ্যাকসেসিবিলিটি লিংক

পার্বত্য শহর রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ড: ১২টি দোকান পুড়ে ছাই

পার্বত্য শহর রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ড: ১২টি দোকান পুড়ে ছাই
পার্বত্য শহর রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ড: ১২টি দোকান পুড়ে ছাই

বাংলাদেশের পার্বত্য শহর রাঙামাটির মারি স্টেডিয়াম এলাকায় পুড়ে ছাই হয়েছে ১২টি দোকান। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিসিক কার্যালয়ের সামনে এই আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময়, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসীর আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা সুমন বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোশাকের দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, “আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না।”

আগুন লাগার খবর পেয়ে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ কর্মকর্তারা। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার করার আশ্বাস দেন।

This item is part of
XS
SM
MD
LG