অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রমশক্তি জরিপ: প্রতিবন্ধীদের তথ্য প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হচ্ছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক সম্প্রতি প্রকাশিত শ্রমশক্তি জরিপে (২০২২) প্রথমবারের মতো ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তি করা হয়েছে। এই পদক্ষেপকে, তথ্যপঞ্জিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপাত্ত অন্তর্ভুক্তকরণের একটি বড় উদ্যোগ বলে উল্লেখ করেছে আইএলও বাংলাদেশ।

২০২১ সালে, অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিজঅ্যাবিলিটিজ’ (ওপিডি) এর পরামর্শে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিগরি সহায়তায় বিশ্ব-স্বীকৃত ‘ওয়াশিংটন গ্রুপ প্রশ্নপত্র’-এর ওপর ভিত্তি করে একটি ডিজঅ্যাবিলিটি মডিউল গ্রহণ এবং অন্তর্ভুক্ত করে বিবিএস। এর উদ্দেশ্য ছিলো প্রতিবন্ধী ব্যক্তির উপাত্তকে জাতীয় শ্রমশক্তি জরিপে যুক্ত করা।

আইএলও বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন বলেন, “বাংলাদেশের শ্রমশক্তি জরিপের তথ্যে ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তি করায়, দেশের শ্রমবাজারে অন্তর্ভুক্তির প্রকৃত চিত্র অনুধাবন এবং গৃহীত কর্মসংস্থান নীতি বাস্তবায়নের সময় কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য একটি বড় মাইলফলক।”

পরিসংখ্যান ব্যুরো প্রতিবন্ধী ব্যক্তি চিহ্নিতকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান এবং নীতিসমূহ গ্রহণ করেছে। তার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের দৈনন্দিন সাধারণ কার্যক্রম সম্পাদনে অসুবিধা পরিমাপের মাধ্যমে শ্রমবাজারে তাদের কার্যকারিতা নির্ধারণ করা সম্ভব হবে।

এই পদক্ষেপ বাংলাদেশের শ্রমশক্তির অন্তর্গত প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা, তাদের কর্মসংস্থান এবং বেকারত্বের হার, তাদের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আছে কি-না, তা তুলে ধরে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তারা কোন সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন কি-না, সে সম্পর্কে লিঙ্গ-বিভাজিত ধারণা পেতে সাহায্য করেছে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, “এই জরিপ, বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে, শ্রমবাজারে যে উন্নতি হয়েছে, তাকে প্রতিফলিত করবে। প্রকৃতপক্ষে, শ্রমবাজারের উন্নয়ন হলো, দেশের সামগ্রিক উন্নয়নের সমার্থক।”

বাংলাদেশ শ্রমশক্তি জরিপ; যুব কর্মসংস্থান, শ্রমবাজারে নারীদের অন্তর্ভুক্তি, অভিবাসী শ্রম এবং ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তিসহ কর্মসংস্থান এবং বেকারত্বের সঙ্গে জড়িত নানা বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করে। আর, এগুলো আন্তর্জাতিক শ্রম ধারণা, সংজ্ঞা এবং তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য যে ২০২২ সালের জরিপে বাংলাদেশের ৬৪টি জেলার ৩০ হাজার ৮১৬টি পরিবার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG