অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি: হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি হবে ৭ ডিসেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের সময়, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। সোমবার (৪ ডিসেম্বর) এই তারিখ ধার্য করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে, রবিবার (৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সগীর হোসেন লিওন জামিন আবেদন করেন। এরপর, সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে, ২২ নভেম্বর একই মামলায় বিএনপি মহাসচিবের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ও হামলার অভিযোগে ২৯ অক্টোবর রমনা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।

এ মামলায় ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। পরে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

This item is part of
XS
SM
MD
LG