অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: ৪৭ ইউএনও’র বদলির সুপারিশ অনুমোদন করেছে ইসি

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে, ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলির বিষয়ে সিদ্ধান্তের আলোকে, ৪৭ জন ইউওন’র বদলির সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

এর আগে, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)।

সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউওনকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চাইলে, এ বিষয়ে অনুমোদন দিয়েছে কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, “৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ কমিশনে এলে, তা অনুমোদন করা হয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে। এ ছাড়া, ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি ও ইউএনওকে বদলির নির্দেশ দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। এক্ষেত্রে, যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যেসব ইউএনওর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়।

This item is part of
XS
SM
MD
LG