অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

প্রতীকী লাশের ছবি
প্রতীকী লাশের ছবি

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন, রোহিঙ্গা যুবক ইমাম হোসেন (৩০)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় উখিয়া ৪ নম্বরক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন উখিয়ার ক্যাম্প- ৪ এর মনির উল্লাহর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন। তিনি জানান, “দুপুরের দিকে, অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি শামীম হোসাইন আরো জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় টহল বাড়ানো হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG