অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার গ্রামে সামরিক ড্রোন হামলায় ৮৫ জন নিহত

২০২৩ সালের ২৯ মে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু নাইজেরিয়ার আবুজাতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর। টিনুবু ঐ মারাত্মক ড্রোন হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন। ফাইল ছবি।
২০২৩ সালের ২৯ মে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু নাইজেরিয়ার আবুজাতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর। টিনুবু ঐ মারাত্মক ড্রোন হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন। ফাইল ছবি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু সপ্তাহান্তে সংঘটিত একটি সামরিক ড্রোন হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন। ওই হামলায় ৮৫ জন নিহত হয়েছে

রবিবার উত্তর কাদুনা রাজ্যের তুদুন বিরি গ্রামে মুসলিম ধর্মাবলম্বীদের একটি ছুটির দিন উদযাপনের সময় মারাত্মক এই হামলার ঘটনা ঘটে।

হামলায় কয়েক ডজন গ্রামবাসীও আহত হয়েছে।

প্রেসিডেন্ট টিনুবুর কার্যালয় এই ঘটনার জন্য শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। এই ঘটনাকে তিনি “খুবই দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক এবং বেদনাদায়ক” বলে অভিহিত করেছেন।

নাইজেরিয়ার বিমান বাহিনী রবিবারের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী ইসলামিক চরমপন্থীদের বিরুদ্ধে তাদের যুদ্ধে ড্রোন ব্যবহার করেছে। তারা কয়েক দশক ধরে দেশটির উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমে বিদ্রোহী অভিযান চালিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG