অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির দশম দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে বুধবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবানে, বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে সারাদেশে দশম দফা ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথ অবরোধ শুরু হচ্ছে। বিএনপির সমমনা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করবে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টায় শুরু হয়ে শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশবাসী এবং বিএনপি সমর্থকদের প্রতি স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি জানান যে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নয় দফা অবরোধ পালন করেছে বিএনপি। ২৯ অক্টোবর থেকে তিন দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি।

This item is part of
XS
SM
MD
LG