অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়ার বেনগাজির ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়ার বেনগাজির ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ার বেনগাজির ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় বুরাক এয়ারের (ইউজেড ০২২২) চার্টার্ড ফ্লাইটে বুধবার (৬ ডিসেম্বর) দেশে ফেরেন তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে সাড়ে ৬ হাজার টাকা এবং কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া অন্য বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এরই ধারাবহিকতায় খুব শিগগিরই আরও বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসন করা হবে।

এর আগে ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন এবং ৩০ নভেম্বর আরও ১১০ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে।

এ নিয়ে সর্বশেষ মোট ৩৯৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG