অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ ডিসেম্বর, ২০২৩।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ ডিসেম্বর, ২০২৩।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের অন্য শহীদদের বিদেহি আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পদ্মা সেতু পার হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছান। রাতে টুঙ্গিপাড়ার বাসায় কাটিয়ে শুক্রবার তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG