অ্যাকসেসিবিলিটি লিংক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বার কাউন্সিলের সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক দি নিউ নেশন এর প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনকে গত ৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার ( ১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে, ব্যারিস্টার মইনুল হোসেনকে আজিমপুর কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৪০ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আইন, তথ্য ও ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার মইনুল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর, খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে গঠিত ডেমোক্রেটিক লীগে যোগ দেন।

This item is part of
XS
SM
MD
LG