অ্যাকসেসিবিলিটি লিংক

নাশকতা মামলা: বিএনপির ২৫ নেতা-কর্মীর ৩ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৫ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ বছর আগে দায়ের করা নাশকতা মামলায় এ দণ্ড দেয়া হয়। রবিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।

রায়ে, একটি ধারায় অভিযুক্ত ব্যক্তিদের আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। আরেকটি ধারায়, ছয় মাস করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন; সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মো. মাছুম, গলাকাটা আজিম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা।

দণ্ডিতদের আইনজীবী নীহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। ফারুক আরো জানান যে বিচারক উল্লেখ করেছেন, দণ্ডিত ব্যক্তিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর বলে গণ্য হবে।

জানা যায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে বংশালের এনসিসি রোডের সামনে মিছিল বের করেন দণ্ডিত ব্যক্তিরা। এ সময় তারা গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন।

পরে, এ ঘটনায় বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আজাহার হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৯ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

This item is part of
XS
SM
MD
LG