অ্যাকসেসিবিলিটি লিংক

সোভিয়েত আমলের মূর্তি সরিয়ে ফেলছে ইউক্রেন

পৌরসভার কর্মীরা সাবেক সোভিয়েত ইউনিয়নের ফিল্ড কমান্ডার মাইকোলার মূর্তি সরিয়ে ফেলছে। কিয়েভ, ইউক্রেন, ৯ ডিসেম্বর, ২০২৩
পৌরসভার কর্মীরা সাবেক সোভিয়েত ইউনিয়নের ফিল্ড কমান্ডার মাইকোলার মূর্তি সরিয়ে ফেলছে। কিয়েভ, ইউক্রেন, ৯ ডিসেম্বর, ২০২৩

শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে অবস্থিত একটি বুলেভার্ড থেকে কর্তৃপক্ষ সোভিয়েত সেনাবাহিনীর এক কমান্ডারের মূর্তি সরিয়ে নিয়েছে। ইউক্রেন থেকে সোভিয়েত আমলের সব ধরনের স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়।

পৌরসভার কর্মীরা মাইকোলা স্কোরস নামক সোভিয়েত ফিল্ড কমান্ডারের মূর্তিটি সরানোর কাজে অংশ নেন। তিনি রুশ গৃহযুদ্ধের সময় এই পদে ছিলেন এবং তার মূর্তিটি ৫০ এর দশকে খোদাই করা হয়। মাইকোলার মূর্তিটি ক্রেনের মাধ্যমে তুলে একটি ট্রাকে বসানো হয়। এ সময় দর্শনার্থীদের ছোট একটি দল হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করে।

কিয়েভের প্রাদেশিক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিখাইলো বুদিলভের এক বিবৃতির বরাত দিয়ে এপি জানিয়েছে, “রাশিয়া ও কমিউনিজমের প্রভাব থেকে (ইউক্রেনকে) মুক্ত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ৬০টি স্মৃতিস্তম্ভ সরিয়ে নিয়েছি।”

নগর কর্মকর্তারা জানান, মূর্তিটি একটি যাদুঘরে সংরক্ষণ করা হবে।

অধিকারকর্মীদের মাসব্যাপী প্রচারণার পর গত বছর ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর ওদেসার কর্তৃপক্ষ ক্যাথরিন দ্য গ্রেটের একটি সুপরিচিত মূর্তি সরিয়ে নেয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG